লাখাই সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

হবিগঞ্জের লাখাই উপজেলার আঞ্চলিক মহাসড়কটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। রোববার বিকেল ৩টায় উপজেলার প্রাণকেন্দ্র স্থানীয় বুল্লাবাজারের হবিগঞ্জ-লাখাই সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তাগণ সংশ্লিষ্ট ঠিকাদারের গাফিলাতির কারণে গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কার কাজে ধীরগতি ও রাস্তায় সৃষ্ট ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দে বেহাল দশার কথা উল্লেখ করে বলেন, বর্তমানে সড়কটি একেবারেই ব্যবহারের অনুপোযোগী হয়ে গেছে। প্রতিদিন শতাধিক যানবাহন রাস্তাটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।

এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সকল শ্রেণি-পেশা-বয়সীরা। বর্ষা মৌসুম শুরু হলে এর রূপ আরো মারাত্মক আকার ধারণ করবে উল্লেখ করে বক্তাগণ দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করতে এলাকার জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধনে কমিটির সভাপতি মোঃ সোহেলের সভাপতিত্বে ও আহ্বায়ক আব্দুল মোমিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল হাই কামাল, খলিলুর রহমান, মাসুকুর রহমান, বাহার উদ্দিন, বাদশা মিয়া, হাবিবুর রহমান আজনু, সামসুল হক মালদার, শরিফ উদ্দিন, হাফিজুল ইসলাম, সেন্টু মিয়া, আতাউর রহমান, শফিকুল ইসলাম সাবাল প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!