ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে স্বাধীনতার দিবসের শুভ সূচনা, উপজেলা পরিষদ ও প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাব, বিভিন্ন এনজিও স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড ভিশন, মানবসেবাসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান কর্তৃক স্মৃতিবেদি মুলে পুষ্পমাল্য অর্পন কর্মসূচি পালিত হয়।
সকাল ৮টায় ধামইরহাট সরকারি এম এম কলেজ মাঠে আনুষ্ঠানিক সারা দেশে একযাগে শুদ্ধসুরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। এরপর শান্তির কপোত অবমুক্ত করেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা ও কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপ্লে প্রদর্শিত হয় এবং ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সবশেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।


