ধামইরহাটে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৬ মার্চ দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে ১৯৬ জন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা প্রদান করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মণ্ডল।

এ সময় সাবেক সিনিয়র সহকারী সচিব কাজিমদার ওয়ালিউল হক, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, জেলা কমান্ডের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোকলেছার আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ, ডেপুটি কমান্ডার অফির উদ্দিন, প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোকাররম হোসেন, উপস্থাপক সাবুবুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক আবু মুছা স্বপন, সাংবাদিক অরিন্দম মাহমুদ, রাসেল মাহমুদ, রেজুয়ান আলম, মেহেদী হাসান, পাস্কায়েল হেমরম, সাইফুল ইসলাম ও তাওসিফ ইসলাম উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!