মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
হাটহাজারীতে অবৈধ করাতকলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন। ৩০ মার্চ শনিবার দুপুর বারটার দিকে এ চারিয়া এবং মনিয়া পুকুর পাড় এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১১ মাইল বনবিট চেকপোস্টের এসও মোঃ আব্দুল হামিদ ও মডেল থানার পুলিশ। ১১মাইল চেকপোস্টের এসও মোঃ আব্দুল হামিদ সংবাদমাধ্যমকে বলেন, চারিয়া এবং মনিয়া পুকুরপাড় এলাকায় অবৈধ করাতকলে অভিযান চালিয়ে ৫টি করাত, ৩টি চাকা ও ১টি জেনারেটর জব্দ করা হয়।
এ সময় ৫টি করাতকলের মালিক কে জরিমানা করা হয়। জরিমানাকৃত মালিকগণ হলেন, চারিয়ার মোঃ শাহ আলমকে ৫ হাজার এবং বাবুল মেম্বারকে ১০ হাজার টাকা। অপরদিকে মনিয়া পুকুরপাড়ে মোঃ আরমানকে ১০ হাজার, জহিরুল আলমকে ১০ হাজার এবং মোঃ আলীকে ১০ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, করাতকল (লাইসেন্স) বিধিমালা-২০১২ অনুযায়ী লাইসেন্স ছাড়া করাতকল স্থাপনের অপরাধে ৫টি করাতকল মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর সাথে কাঠ এবং মেশিন জব্দ করা হয়।


