ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
সারাদেশের আলোচিত ঘটনা ফেনী’র সোনাগাজী উপজেলার মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানী ও আগুনে পুড়িয়ে হত্যা। দেশের সর্বস্তরের উত্তাল প্রতিবাদকে সমর্থন জানিয়ে নওগাঁর ধামইরহাট উপজেলা প্রেস ক্লাব ২২ এপ্রিল সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
ধামইরহাট উপজেলা প্রেস ক্লাব’র সভাপতি আবু মুছা স্বপনের সভাপতিত্বে নুসরাত হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম খেলাল ই রব্বানী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা সংগীত গুরু এম.কে চৌধুরী জিন্নাহ, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোতারফ হোসেন মুকুল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কবি অরিন্দম মাহমুদ, সাংবাদিক শামীম রেজা, পাস্কায়েল হেমরম, রেজুয়ান আলম, গাউছুল আজম, মেহেদী হাসান উজ্জল, তাওসিফ ইসলাম আলামিন, সাইফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তাগণ নুসরাত হত্যায় সকল আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি ও শিক্ষার্থী সোহাগী জাহান তনু এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনির বিচার নিশ্চিতেরও দাবি জানান।


