মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
হাটহাজারীতে নবনির্বাচিত ও বিদায়ী উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল শনিবার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহামুদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমীনের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এ সময় বক্তব্য রাখেন, বিদায়ী ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহাবুল আলম চৌধুরী ও এসএম রাশেদুল আলম’ বিদায়ী ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দীন মুনিরী, মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ মনোয়ারা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ নুরুল আলম, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা বেগম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ কামারুজ্জামান, ইউপি চেয়ারম্যান আলমগীর জামান, এডভোকেট মোঃ শামীম, আবু বক্কর সিদ্দিকী, সরওয়ার মোর্শেদ, নুরুল আবছার, মজিবুর রহমান, নুরুল আহসান লাভুসহ অনেকেই।


