ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে আসন্ন মাহে রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল খাদ্য সরবরাহ না করার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ মে বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, হোটেল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ও হোটেল ক্যান্টিনের স্বত্বাধিকারী মো. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সামুসাহা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপনসহ মাছ, সব্জি এবং ঔষধ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
রমজানে কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন উ্পজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।

