লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
লাখাইয়ে গাঁজা সেবনের দায়ে দুই গাঁজাসেবীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গত রোববার (১২ মে ২০১৯) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার স্থানীয় বুল্লাবাজারে এসআই আক্রাম অভিযান চালিয়ে দুই গাঁজাসেবীকে আটক করে।
সোমবার ধৃতদের লাখাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহিনা আক্তার পরিচালিত মোবাইল কোর্টে প্রেরণ করা হলে ধৃতদের প্রত্যেককে এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
দণ্ডিতরা হলেন বিপ্লব গোপ (৩২) ও মোজাম্মেল (৩১)।

