ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে ৫০ লাখ টাকা ব্যয়ে খেলনা ইউনিয়নের নব-নির্মিত ভূমি অফিস উদ্বোধন করা হয়েছে। ৩১ আগস্ট বেলা ১১টায় উপজেলার খেলনা ইউনিয়ন পরিষদের পাশে নতুন ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।
এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, এসিল্যান্ড সানজিদা পারভীন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আ. ছালাম, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।


