খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা ।।
নেত্রকোনা জেলার খলিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর উত্তর পাড়ার আব্দুল কাদির মিয়ার বাড়ীতে গত শুক্রবার গভীর রাতে চুরি করে তিনটি গরু নিয়ে যায়। গরু তিনটির আনুমানিক মূল্য নব্বই হাজার টাকা।
কাদির মিয়া বলেন, পার্শ্ববর্তী ঘরের সাবাজ মিয়ার ডাকে ঘুম ভাঙ্গে। ঘুম থেকে উঠতেই আমার ষাড়টা গোয়াল ঘরের বাইরে দেখতে পাই। গোয়াল ঘরের দিকে গিয়ে দেখি ঘরে তিনটি গরু নেই। বর্ষাকাল মাঠ-ঘাটে পানি গরুগুলো গেল কোথায়! এদিক সেদিক খোঁজা-খোঁজি করে না পেয়ে নৌকা নিয়ে বের হলাম। সম্ভাব্য সকল জায়গাতে খোঁজখবর নেয়ার পরও কোথাও পেলাম না। গরুগুলোই ছিল আমার একমাত্র সম্বল। কৃষ্ণপর গ্রামের আকির হেসেন বলেন, পাশ্ববর্তী শাল্লা উপজেলার পাঁচটি গ্রাম চোর। কয়েক শত বছর ধরে তারা এ পেশার সাথে জড়িত। তারাই আমাদের এখানে দীর্ঘদিন যাবৎ নির্বিঘ্নে চৌর্য বৃত্তি করে আসছে। গরুসহ ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। আবার টাকা দিয়ে তাদের কাছ থেকে আনতে হয়। চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে তাদেরকে কঠোর হস্তে দমন করা হয়েছিল। পনের বছর আমরা শান্তিতে ছিলাম। এখন আবার তারা অপকর্ম শুরু করেছে। চৌর্যবৃত্তি রোধে এলাকাবাসী পুলিশ প্রশাসনের গাফিলতির অভিযোগ করে এবং চোর দমনে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

