ধামইরহাটে ২৯৯ বোতল ফেন্সিডিল আটক করেছে বিজিবি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে বিজিবির পৃথক দু’টি অভিযানে ২৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান, পিবিজিএম, জি+ জানান, ১৪ জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির শিমুলতলী ও আগ্রাদ্বিগুন বিওপির চৌকশ বিজিবি টহলদল অভিযান চালায়।

এ সময় টহল কমান্ডার সুবেদার রহমত উল্লাহ ও টহল কমান্ডার নায়েক সুবেদার মোস্তাক হোসেনের যৌথ অভিযানে আগ্রাদ্বিগুন বিওপির অধীন মহেশপুর এলাকা থেকে ২২০ বোতল ও শিমুলতলী বিওপির অধীন মনোহরপুর নামক স্থান থেকে ৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ধামইরহাট থানায় ৬ জনকে পলাতক দেখিয়ে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়।