কটিয়াদীতে ঝুলন্ত লাশ উদ্ধার, মৃত্যুর কারণ জানা যায়নি

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩ সন্তানের জনক হান্দু মিয়ার (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কটিয়াদী থানা পুলিশ।

জানা যায়, উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট গ্রামে শুক্রবার ২০ মে সকালে বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। কটিয়াদী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত হান্দু মিয়া উপজেলার জামষাইট গ্রামের ছফির উদ্দিনের ছেলে। কটিয়াদী থানার ওসি আ: ছালাম মিয়া বলেন, তার মৃত্যুর কোনো কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং কটিয়াদী থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।