কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু

আমাদের নিকলী ডেস্ক ।।
কটিয়াদীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বকুল মিয়া (৪৮) নামে এক বাই-সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর বিকালে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত বকুল মিয়া পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন পান ব্যবসায়ী।
হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে কটিয়াদী বাজার থেকে বাই-সাইকেলে বাড়ি ফেরার পথে মধ্যপাড়া এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা বকুল মিয়াকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বকুল মিয়া।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আখতারুজ্জামান জানান, অটোরিকশাটি আটক করা হয়েছে। এছাড়া নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সূত্র : কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু  [কিশোরগঞ্জ নিউজ, ৭ সেপ্টেম্বর ২০১৭]

Similar Posts

error: Content is protected !!