
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বিনামূল্যে পরামর্শ ও সেবা দিচ্ছে আদ্-দ্বীন হাসপাতাল। কর্মসূচির আওতায় বিনামূল্যে নারীদের স্তন পরীক্ষা ও ম্যামোগ্রাফি করানো হচ্ছে।
রাজধানীর বড় মগবাজার এলাকার এ হাসপাতালে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সেবা কার্যক্রম চলছে। গত ১০ অক্টোবর থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
স্তন ক্যান্সার বিশেষজ্ঞরা জানান, স্তনের কোনো অংশে চাকা হয়ে যাওয়া, স্তনের আকার-আকৃতি পরিবর্তন হয়ে যাওয়া, রঙের পরিবর্তন, আশপাশে ফুসকুড়ি দেখা যাওয়া, বগলে ফুলে যাওয়া বা চাকা দেখা যাওয়াকে সাধারণত স্তন ক্যান্সারের লক্ষণ হিসেবে ধরা হয়। নিয়মিত পরীক্ষা ও সচেতনতার মাধ্যমে এই মারণব্যাধি প্রতিরোধ করা সম্ভব। সংবাদ বিজ্ঞপ্তি
সূত্র : বিনা মূল্যে স্তন ক্যান্সারের সেবা দিচ্ছে আদ্-দ্বীন [কালের কণ্ঠ, ২১ অক্টোবর ২০১৭]

