অষ্টগ্রামে স্কুলছাত্রের ফাঁসিতে আত্মহত্যা

আমাদের নিকলী ডেস্ক ।।

অষ্টগ্রামে মো. হোসাইন মিয়া (১২) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্র ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ৩০ নভেম্বর সকালে অষ্টগ্রাম সদর ইউনিয়নের বারইচর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত হোসাইন মিয়া বারইচর গ্রামের আবুল কাশেমের ছেলে এবং বারইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে হোসাইন তার বাবা আবুল কাশেমের সাথে নদীতে মাছ ধরতে যায়। পরে বাড়িতে ফিরে এসে সকাল সাড়ে ৯টার দিকে বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

খবর পেয়ে অষ্টগ্রাম থানার এসআই মির্জা মো. মুক্তার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। এ ব্যাপারে অষ্টগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সূত্র : অষ্টগ্রামে চতুর্থ শ্রেণির ছাত্রের ফাঁসিতে আত্মহত্যা  [কিশোরগঞ্জ নিউজ, ৩০ নভেম্বর ২০১৭]

Similar Posts

error: Content is protected !!