নিকলীতে ইয়াবা ব্যবসায়ী তাজেল র‌্যাবের হাতে গ্রেফতার

আমাদের নিকলী ডেস্ক ।।

নিকলীতে ৫৩০ পিস ইয়াবাসহ তাজেল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১৪, ময়মনসিংহ, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. এম শোভন খান, (এস), বিএন এবং এএসপি জুয়েল চাকমা এর নেতৃত্বে একটি অভিযানিক দল সোমবার নিকলী উপজেলার মঞ্জিলহাটি কবরস্থান এলাকার বকুল মিয়ার দোকানের সামনে এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী তাজেল ইসলাম নিকলী উপজেলার মজলিশপুর গ্রামের সুন্দর ফকিরের ছেলে।

র‌্যাব জানায়, সোমবার র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে. এম শোভন খান, (এস), বিএন এবং এএসপি জুয়েল চাকমার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিকলী থানার নিকলী মঞ্জিলহাটি কবরস্থানস্থ বকুল মিয়ার দোকানের সামনে এলাকার মাদক ব্যবসায়ী তাজেল ইসলামকে ৫৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল সেট সীম’সহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য এক লাখ উনষাট হাজার টাকা।

ধৃত আসামির বিরুদ্ধে ১৯৯০ (সংশোধনী ২০০৪) সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৯ (খ) ধারা মোতাবেক নিকলী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র : নিকলীতে ৫৩০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেপ্তার  [কিশোরগঞ্জ নিউজ, ৬ ফেব্রুয়ারি ২০১৮]

Similar Posts

error: Content is protected !!