বাংলাদেশ দলের অনুশীলনে হঠাৎ ম্যারাডোনা

আমাদের নিকলী ডেস্ক ।।

আবুধাবিতে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ইউনিফায়েড দল। এমন সময়ে চমকে উঠলেন দলের সকলে। মাঠে তাদের সঙ্গে দেখা করতে হাজির যে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা!

আবুধাবির ফুটবল ক্লাব আল ফুজাইরাহর কোচের দায়িত্বে আছেন ম্যারাডোনা। মঙ্গলবার (১৩ মার্চ) দলের অনুশীলন শুরুতে দেরি হওয়ায় চলে আসেন পাশের মাঠে। সেখানেই ঘাম ঝরাচ্ছিলেন বাংলাদেশের ইউনিফায়েড দলের সদস্যরা। আর্জেন্টাইন কিংবদন্তিকে সামনাসামনি দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়েছেন যান লাল-সবুজের খেলোয়াড়রা।

বাংলাদেশ দলের সঙ্গে ম্যারাডোনা

‘আমার বিশ্বাসই হচ্ছে না আমি কিংবদন্তি ম্যারাডোনার দেখা পেয়েছি’ -এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাহমুদুল হাসান নামের একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড খেলোয়াড়।

ইউনিফায়েড দল হল শারীরিকভাবে সুস্থ এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড খেলোয়াড়দের নিয়ে গড়া দল। মোট ১৫ জনের দলে আট জন খেলেন শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে। বাকি সাত জন থাকেন সুস্থ।

খেলোয়াড়দের সঙ্গে খেলার ইচ্ছা থাকলেও সময় স্বল্পতায় কেবল ছবি তুলে চলে যান ম্যারাডোনা। বুধবার সৌদি ফুটবল দল মিনা একাদশের মুখোমুখি হবে বাংলাদেশের ইউনিফায়েড দল।

বাংলাদেশ দলের সঙ্গে ম্যারাডোনা

সূত্র : বাংলাদেশ দলের অনুশীলনে হঠাৎ ম্যারাডোনা  [চ্যানেল আই অনলাইন, ১৪ মার্চ ২০১৮]

Similar Posts

error: Content is protected !!