
ডা. রিপা চক্রবর্তী ।।
এখন সময় ফিট থাকার। তবেই তো নিরোগী আর সুস্থ দেহ-মনের অধিকারী হওয়া যাবে। আর তাই বর্তমান সময়ের হাল-বৈশিষ্ট্য-ফ্ল্যাটটামী, জিরো ফিগার, টোনড মাসল”। ঢিলেঢালা শরীর যেন রীতিমত লজ্জার!
বিশেষ করে মিডিয়া অঙ্গনের জনপ্রিয় মুখগুলোর আদলে নিজেদের সাজাতে জিম, এরোবিক্স আর স্পেশাল ডায়েট চার্টের দিকে ঝুঁকছে বিশেষ করে তরুণ প্রজন্ম। কিন্তু আমরা যে আসলে এসবের আড়ালে নিজেকেই হারিয়ে ফেলছি তার খোঁজ কি কেউ রাখে?
তারকাদের ‘ফিটনেস’ রহস্য
১. ঘরে তৈরি হাল্কা তেল-মশলার খাবার, যা মুখরোচক নয় কিন্তু সঠিক প্রক্রিয়ায় ও নিয়মিত সময়ে গৃহীত।
২. প্রচুর পরিমাণে পানি পান। যা মাথাধরা, ক্লান্তি দূরে রাখে সেই সাথে খাদ্যের সকল পুষ্টি উপাদান সঠিকভাবে শরীরে শোষণ প্রক্রিয়া অব্যাহত রাখে।
৩. চা, কফি, এলকোহল, কোমলপানীয় বর্জন করা। এগুলো ঘুমের ব্যঘাত ঘটিয়ে ক্লান্ত-শ্রান্ত করে তোলে। মুটিয়ে যাওয়ার পাশাপাশি দন্তরোগের প্রবণতা বাড়িয়ে দেয়।
৪. কখনোই খালি পেটে না থাকা। খালিপেটে পাকস্থলির অম্ল-ক্ষারীয় পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়ও বেশী এসিডক্ষরণের ফলে পাকস্থলির গায়ে ক্ষত সৃষ্টি করে।
৫. দিনে একবার হলেও ফল খাওয়া। বিশেষ করে জুসের বদলে গোটা ফল খাওয়া, যা বেশি ফাইবার সমৃদ্ধ। ফলে দাঁতের ক্ষয় ও এসিডিটির সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।
৬. নিয়মিতভাবে সকল ধরনের খাদ্য উপাদান কম-বেশি গ্রহণ করা।
৭. কখনোই কোন বেলার খাবার না খেয়ে থাকা যাবে না। যারা ডিটক্সওয়াটার, প্রোটিন শেক, ড্রাই ফ্রুটের উপর নির্ভরশীল থেকে শরীর মেদহীন করার প্রচেষ্টা না করা। এতে শরীর নির্মেদ হয়ে উঠলেও গ্যাস্ট্রিক আলসার, অন্ত্রের প্রদাহ, রক্তশূন্যতা, ডিহাইড্রেশনের মত রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়।
৮. নিয়মিত কায়িক শ্রমিকরা। হাঁটা, দৌড়ানো, খেলাধুলা করা যা শরীর ও মন দু’টিকেই চাঙ্গা রাখে।
৯. নিয়মিত ধর্ম পালন ও সুস্থ মননশীলতার চর্চা করা।
১০. আবহাওয়ার পরিবর্তন মন ও শরীরের সুস্থতার পাশাপাশি নতুনত্বের অভিজ্ঞতা সঞ্চয়ে অসামান্য অবদান রাখে। তাই যতটুকু সম্ভব ভ্রমণ করা।
১১. ত্বক, চুল, দাঁত ও মুখমণ্ডলের সার্বিক পরিচ্ছন্নতা রাখা।
তাই, সকল দিক বিবেচনা করে শুধুমাত্র তথাকথিত সুস্থতা নয় বরং প্রকৃত সুস্থতা ও সৌন্দর্য বেছে নিন লাইফস্টাইল হিসেবে আর বাঁচুন মন-প্রাণ খুলে। ভেঙে ফেলুন ডায়েট নামের ভুল ধারণার।
লেখক : কনসালটেন্ট, ডেন্ট-আই, আজিমপুর, ঢাকা, বাংলাদেশ

সূত্র : ভেঙে ফেলুন ডায়েট নামের ভুল ধারণা [মেডিভয়েজ, ২ মে ২০১৮]

