বিএমডব্লিউতে রেখে বাবাকে কবর দিলেন ছেলে

আমাদের নিকলী ডেস্ক ।।

বাবা-মা বেঁচে থাকতে তাদের ইচ্ছা পূরণ কয়জন চেষ্টা করে থাকেন। বর্তমান প্রেক্ষাপটে বাবা-মায়েদের সঙ্গে খারাপ আচরণ করে এমন সন্তানের সংখ্যাও কম নয়। তবে হিন্দুস্তান টাইমস ব্যতিক্রমী একটি খবর প্রকাশ করেছে।

নাইজেরিয়ার এক যুবক বাবার ইচ্ছেপূরণ করতে নতুন কেনা বিএমডব্লিউ গাড়িতে মরদেহ রেখে দাফন সম্পন্ন করেছেন।

জানা গেছে, বাবার খুব ইচ্ছে ছিল দামি গাড়িতে চড়ে ঘুরে বেড়ানোর। কিন্তু বাবা বেঁচে থাকতে সেই সাধ পূরণ করতে পারেননি ছেলে। তাই মৃত্যুর পর নতুন বিএমডব্লিউ গাড়ি কিনে তাতে বাবাকে রেখে কবর দিয়েছেন।

ছেলের এই কীর্তি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো শেয়ার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ঘটনাটি নিয়ে সমালোচনা করতেও ছাড়েননি।

মৃত বাবাকে বিএমডব্লিউ’র যে গাড়িতে করে কবর দিয়েছে ছেলে। তার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৭৫ লাখ টাকা।

সূত্র : বাবাকে বিএমডব্লিউ গাড়িতে রেখে কবর দিলেন ছেলে  [সময় নিউজ, ১৩ জুন ২০১৮]

Similar Posts

error: Content is protected !!