আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় অবস্থিত মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজ থেকে ২০২৬ সনের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মোট ৫৮৯ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে পরীক্ষায় সরাসরি অংশগ্রহণ করে ৫৮০ জন শিক্ষার্থী।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, প্রতিষ্ঠানটি থেকে পাস করেছেন মোট ২৬৩ জন শিক্ষার্থী এবং অকৃতকার্য হয়েছেন ৩১৭ জন। ফলাফলের বিস্তারিত বিশ্লেষণ নিচে তুলে ধরা হলো:
মোট পরীক্ষার্থী: ৫৮৯ জন
অংশগ্রহণকারী: ৫৮০ জন
উত্তীর্ণ (পাস): ২৬৩ জন
অনুত্তীর্ণ (ফেল): ৩১৭ জন
পাসের হার: ৪৫.৩৪ শতাংশ
জিপিএ ৫.০ (A+): ০ জন
বিভাগভিত্তিক ফলাফল:
মানবিক বিভাগ: এ বিভাগ থেকে সর্বমোট ২৪৪ জন শিক্ষার্থী পাস করেছেন এবং ২৫৫ জন অকৃতকার্য হয়েছেন।
ব্যবসায় শিক্ষা বিভাগ: এ বিভাগ থেকে ১৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং ৭১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: জাতীয়ভিত্তিক পূর্ণাঙ্গ ফলাফল ও পরিসংখ্যান
সারাদেশের ১১টি শিক্ষা বোর্ডের (৯টি সাধারণ, ১টি মাদ্রাসা ও ১টি কারিগরি বোর্ড) ২০২৬ সনের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এ বছর সারাদেশে গড় পাসের হার ৫২.১২% এবং সর্বমোট ৪০,০৮৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ ফলাফল জিপিএ ৫.০ (A+) অর্জন করেছেন।
জাতীয় পরিসংখ্যান (এক নজরে)
মোট নিবন্ধিত পরীক্ষার্থী: ১২,৭০,৫৮৩ জন
পরীক্ষায় অংশগ্রহণকারী: ১২,৪০,৭৯৮ জন
মোট উত্তীর্ণ শিক্ষার্থী: ৬,৪৬,৬৮৫ জন
গড় পাসের হার: ৫২.১২%
মোট জিপিএ ৫.০ প্রাপ্তি: ৪০,০৮৪ জন
লিঙ্গভিত্তিক পাসের হার: ছাত্রী — ৫৬.৩১%; ছাত্র — ৪৭.৭৫% (পাসের হারে ছাত্রীরা ৮.৫৬% এগিয়ে)।
লিঙ্গভিত্তিক জিপিএ ৫.০: ছাত্র — ২০,৩৬৩ জন, ছাত্রী — ১৯,৭২১ জন।
শতভাগ পাস করা প্রতিষ্ঠান: ১৩৯ টি
শূন্য পাসের প্রতিষ্ঠান (সবাই ফেল): ২৯৩ টি
বোর্ডভিত্তিক আলাদা ফলাফল ও পরিসংখ্যান
দেশের ১১টি বোর্ডের ফলাফলে দেখা যায়, সাধারণ বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে ঢাকা বোর্ড এবং সর্বনিম্ন পাসের হার বরিশাল বোর্ডে।
একনজরে বোর্ডওয়ারি পাসের হার (%), জিপিএ ৫.০ (A+) অর্জনকারী:
ঢাকা বোর্ড ৬১.৮০%, ১৬,৭১৪ জন
চট্টগ্রাম বোর্ড ৫২.০৭%, ২,৯২৯ জন
ময়মনসিংহ বোর্ড ৫১.৪৪%, ২,১৩৭ জন
সিলেট বোর্ড ৫০.৯০%, ১,২০৪ জন
কুমিল্লা বোর্ড ৪৮.০৪%, ১,৩১৩ জন
দিনাজপুর বোর্ড ৪৫.৯৮%, ২,৯৫৩ জন
রাজশাহী বোর্ড ৪৫.০৬%, ৪,৫২০ জন
যশোর বোর্ড ৪৪.৯২%, ৩,২২৮ জন
বরিশাল বোর্ড ৪৪.৮৪%, ৫,৯৫০ জন
মাদ্রাসা বোর্ড (আলিম) ৬১.০৭%, ৩,২৫০ জন
কারিগরি বোর্ড (বিএম/ভোকেশনাল) ৪৯.৪৩%, ৮৮৬ জন
শাখাভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) ফলাফলের সারসংক্ষেপ:
চলতি বছর প্রথমবারের মতো ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। শাখাভিত্তিক ফলাফলের প্রবণতায় দেখা গেছে:
বিজ্ঞান বিভাগ: প্রতিবারের মতো এবারও পাসের হার এবং জিপিএ ৫ অর্জনে সবচেয়ে এগিয়ে ছিল বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা (বোর্ডভেদে গড়ে প্রায় ৭০% পাস)।
ব্যবসায় শিক্ষা বিভাগ: ব্যবসায় শিক্ষা শাখায় হিসাববিজ্ঞান সহ কতিপয় বিষয়ে কঠিন প্রশ্ন/মূল্যায়নের কারণে তুলনামূলক পাসের হার কমেছে (বোর্ডভেদে গড় পাসের হার ৪৩% – ৪8%)।
মানবিক বিভাগ: অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা সর্বাধিক হলেও ইংরেজি ও অন্যান্য বাধ্যতামূলক বিষয়ে অকৃতকার্য হওয়ার হার বেশি থাকায় মানবিক বিভাগে গড় পাসের হার সবচেয়ে কম অর্জিত হয়েছে (বোর্ডভেদে গড় পাসের হার ৩৮% – ৪৬%)।
উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও বিশেষ সুযোগ
যেসব শিক্ষার্থী ফলাফল নিয়ে অসন্তুষ্ট বা ১–২ বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে:
১. পুনর্নিরীক্ষণ: ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের (Board Challenge) আবেদন করা যাবে।
২. বিশেষ পরীক্ষা: ১ বা ২ বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের সুবিধার্থে আগামী ১ মাসের মধ্যে বিশেষ পরীক্ষার আয়োজন করা হবে।








