ধামইরহাটে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ১৮৬৩, অনুপস্থিত ৮

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে এসএসসি ও সমমানের ১ম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মাদরাসায় একমাত্র কেন্দ্রে ৪৮০ জনের মধ্যে ৬ জন অনুপস্থিত ও চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৪৮৮ জনের মধ্যে ২ জন অনুপস্থিত ছিল।

অপরদিকে শতভাগ উপস্থিত ছিল সফিয়া পাইলচ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৮৭ জন ও বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩১৬ জন।

পুরো পরীক্ষা তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় ও সহকারী কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ।

উপজেলা প্রশাসনের কড়া নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে একাধিক পুলিশ আনসার নিয়োগ করে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনায় অভিভাবক মহল প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন।

Similar Posts

error: Content is protected !!