অঞ্জন সূত্রধর, মালদ্বীপ প্রতিনিধি ।।
বাংলাদেশের স্বাধীনতা দিবস-২০১৯ পালন করা হয়েছে মালদ্বীপের রাজধানী শহর থেকে ১৫০ মাইল দূরে অবস্থিত কোরেদো আইল্যান্ড রিসোর্টে। প্রবাসী বাংলাদেশি যারা দূর প্রবাসে কর্মের প্রয়োজনে, দেশের আর্থিক চাকায় সহযোগিতার হাত লাগায় সেখানে দেশের অনেক কিছুই জানলেও পালন করা সম্ভব না। কারণ, দেশের হলেও ওই দেশে তো আর দেশের কিছু কার্যকর নয়।
এ বছর মালদ্বীপের কোরেদো আইল্যান্ড রিসোর্টে সুইডিশ নাগরিক লার্স পেত্রে’র সার্বিক সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা দিবস পালন হয়েছে। কোরেদো আইল্যান্ড রিসোর্টে বসবাসকারী বাংলাদেশের বিভিন্ন এলাকার, বিভিন্ন পেশাজীবী লোকদের সমন্বয়ে ও সহযোগিতায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়। এখানে আঞ্চলিক হিসাবে বসবাস করলেও সবচেয়ে বড় পরিচয় হলো বাঙালী ও বাংলাদেশী।

পর্যটন রাষ্ট্র মালদ্বীপে বাস করে হাজার হাজার বাংলাদেশী। এখানকারই একটি কোম্পানি হলো কোরেদো আইল্যান্ড রিসোর্ট। কোম্পানিটির মালিক সুইডেনের বাসিন্দা। নাম লার্স পেত্রে। তিনি তাঁর কোম্পানির শ্রমিকদের (যারা বাংলাদেশী) স্বাধীনতা দিবস পালন করার জন্য কোম্পানি থেকে খরচ দেন এবং একজনকে এসব কাজ করার জন্য পরিচালক হিসাবে দায়িত্ব দেন।

সেক্ষেত্রে বাংলাদেশীদের স্বাধীনতা দিবস পালনে সহযোগিতা করেন কোম্পানির সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীগণ। বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরো ২১টি দেশের নাগরিক আমাদের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে নিজেদের উদ্যোগে তৈরি করা হয় স্মৃতিসৌধ।

একঘণ্টার ছুটি দেয়া হয়েছিল শ্রদ্ধা নিবেদনের জন্য। সকলেই উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তখন সেখানে তৈরি হয়েছিল এক খণ্ড বাংলাদেশ। এখানে সার্বিক দায়িত্ব পালন করেন অঞ্জন সূত্রধর, জুলহাস উদ্দিন, সোহাগ মিয়া, রনি সূত্রধর, হালহাজ, মেরাজুল ইসলাম, শংকর।

মিঃ পেটরিক- জেনারেল ম্যানেজার, পোরিন- এফবি ম্যানেজার, মিঃ ইবরাহিম আবজী হাউজকিপিং ম্যানেজার, মিঃ সবির ইবরাহীম একাউন্ট ম্যানেজার, মিসেস বান্দানা এসআর ম্যানেজার, এয়াবাজ-রিসোর্টে ম্যানেজার আরও অনেকেই। এর মধ্যে স্বাধীনতা দিবসটি পালনের জন্য সবচেয়ে বেশি সাহাস্য করেন বিজু, বান্দানা ম্যানেজার (এইচআর)। তিনি ভারতীয় বংশোদ্ভূত নাগরিক। ২০১৭ সাল থেকে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। আজ বিদেশ থেকেও মনে হচ্ছে যেন বাংলাদেশেই বাস করছে বলে মন্তব্য এখানে প্রবাসী বাংলাদেশিরা। দেশের জাতীয় দিবস পালনে সহযোগিতার জন্য অত্র কোম্পানির সর্বাঙ্গীন মঙ্গল ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন বাংলাদেশি প্রবাসীরা।


