বিশেষ প্রতিনিধি ।।
“আমাদের নিকলী ডটকম” ও দৈনিক আমাদের সময় অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম সাগরসহ তের জন পাচ্ছেন মৃত্তিকা পদক-২০১৯। ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তনে মৃত্তিকা একাডেমী ঢাকা কর্তৃক আয়োজিত ”দেশপ্রেম ও আমাদের করণীয় কি? আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে” আগামী ১৯ অক্টোবর তারিখে তের জনকে তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে এ পদক দেয়া হচ্ছে।
এ বছর “মৃত্তিকা পদক ২০১৯” যারা পাচ্ছেন তারা হলেন- ডি এ তায়েব (চিত্রনায়ক) চলচ্চিত্র “অন্ধকার জগত”, কামরুল ইসলাম বাবলু (সংগীতশিল্পী), সালাহউদ্দিন আহমেদ মিল্টন (মঞ্চ নাট্যকার), খান শাহিন (কথা সাহিত্যিক), নজরুল ইসলাম সাগর (সাংবাদিক- আমাদের নিকলী, দৈনিক আমাদের সময়), মিতুয়া হেমা (সংগীতশিল্পী), হাসিনা আহমেদ সোমা (অনুষ্ঠান গ্রন্থনা, ‘চিঠি দিও পত্র দিও’ বাংলাদেশ টেলিভিশন), কাজী হাসান (বৃক্ষ বিষয়ক গবেষক), আল আমিন রানা (প্রবাসী সাংবাদিক), কাজী রহিম শাহরিয়ার (অনুষ্ঠান প্রযোজক, মাই টিভি), আমিরুল হক চৌধুরী (অভিনেতা), শাহনূর (চিত্রনায়িকা) এবং রঞ্জিতা কর্না (চিত্রনায়িকা)।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত গীতিকার ও ”চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। প্রধান আলোচক হিসেবে থাকবেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিচারপতি মোঃ জয়নুল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসমাইল হোসেন বেঙ্গল, সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব কবি লোকমান হাকিম। সভাপতিত্ব করবেন কবি রানা হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আনোয়ার পারভেজ।


