একদিন শুধাবো ঋণ
কামরুন নাহার ।।
একদিন চোখের জল শুকিয়ে গিয়েছিল অভিমানে
একদিন আবার গড়িয়ে পড়েছিল সে জল অল্প আবেগে
একদিন তোমার চাহনীতে নাড়া দিয়েছিল অদৃশ্য মন
অনেক আগেই যা নিভৃতে গড়েছে নির্জন এক বন!
একদিন শুণ্য বনে একলা পাখির শিকারীর আগমন
সেদিন থেকেই জমে উঠল মধুর আলাপন।
গল্পে গল্পে গোপন ব্যথা উঠল জেগে মনে
সেই আবেশে বাসলে ভাল ফিরলে না আর ঘরে।
এই বনে আর কেউ দেবেনা হানা
এইখানেতে স্বপ্ন দেখা মানা,
দুজন বসে গাঁথব ফুলের মালা।
আর যদি গো আসে ঝড়, ভাঙ্গে হৃদয় ভেলা
এইখানেতে খেলব যেন জীবন মরণ খেলা ।
হাজার স্বপন মুছবে কালি দেখবে অরুণ আলো
হৃদয় দুটি হৃদয় দিয়ে বাসবে শুধু ভালো।
এই বনের ই সীমানাতে গড়ব খেলাঘর
হৃদয় নদীর মাঝে যেন সবুজ ছোট্ট চর।
এই খানেতেই কাটবে জীবন বাঁচব যতদিন
হৃদয় দিয়ে শুধাবো যে শিকারীর সব ঋণ।

