- বিশেষ প্রতিনিধি ।।
নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক, নিকলী’র সর্বজন শ্রদ্ধেয় আবদুল করিম স্যার বৃহস্পতিবার দিবাগত রাত ৮.৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
উল্লেখ্য, আবদুল করিম স্যার ছিলেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রাইভেট টিউটর।

শুক্রবার (৯ আগস্ট ২০১৯) বাদ জুমা তাঁর নামাজে জানাজা নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে জানাজায় শরিক হয়ে রুহের মাগফিরাত কামনায় সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
স্যারের মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকাস্থ নিকলী সমিতি, ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদ এবং নিকলী উপজেলাকেন্দ্রিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী ডটকম” পরিবার। সেই সাথে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

