হাটহাজারীতে পূর্বশত্রুতার জেরে যুবক খুন

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার মাটিয়া মসজিদের পশ্চিমে কিছু দূর গেলে রেল রাস্তার পাশ ঘেঁষে চন্দ্রপুর মানিক মিস্ত্রীর বাড়িতে নিহত সোহেলের ঘরে গিয়ে দেখা যায় এক হৃদয় বিদারক দৃশ্য। সবার চোখ অশ্রুসজল। সেখানের আকাশটাও মেঘে ঢাকা। নিরব, শুধু এক মায়ের কান্নার আহাজারিতে পুরো এলাকা প্রকম্পিত। কান্নার রুল, “অ পোত, অ পোত তুই কড়ে, আর পোয়া কই, তোয়ারা আর পোয়ারে আনি দওনা, ও আল্লারে আল্লাহ, অ-পোত আরে মা কই কনে ডাকিব কছুনারে” এমন কান্নার বিলাপে স্বয়ং প্রতিবেদকের চোখের পানিও ধরে রাখতে পারেননি। হতদরিদ্র পরিবারের দুই বোন এক ভাই। বাবা পেশায় একজন কাঠমিস্ত্রী।

প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, নিহত সোহেল ছিল প্রতিবাদী। অন্যায়ের কাছে সে কখনো মাথা নত করতো না। মানুষের উপকার করতো। তারই অংশ হিসেবে বেশ কিছু দিন আগে মেডিকেল গেইট এলাকায় “পাওয়ার গ্রুপ” নামে একটি চক্র আছে। সে চক্রটি নিহত সোহেলের এলাকার অসহায় এক মানুষের মোবাইল নিয়ে যায়। তারপর সে এবং তার কয়েকজন বন্ধু মিলে তাদের কাছ থেকে মোবাইল নিয়ে আসে। এরপর ক্ষুব্ধ হয় চক্রটি। তারপর বেশ কয়েকবার হামলা চালাতে যায় সোহেলের বাড়িতে। এরপর বিষয়টি মিমাংসা করে দেয় স্থানীয়রা। তারপরও তারা ক্ষান্ত হয়নি।

নিহত সোহেলের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে এ প্রতিবেদককে জানান।

উল্লেখ্য, গত ৫ মার্চ সোমবার বিকালে চারটার সময় উপজেলা মেডিকেল গেইট ফজু তালুকদার বাড়ির সামনে দুর্বৃত্তদের নিক্ষেপ করা ইটের আঘাতে সোহেল রানা (২৩) নামে এক যুবক নিহত হয়। সে পৌরসভার চন্দ্রপুর এলাকার নুর মোঃ মানিকের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ফজু তালুকদার বাড়ির সামনে বন্ধুদের সাথে দাওয়াত খেতে যায় সোহেলও। আগে থেকে ওঁতপেতে থাকে দুর্বৃত্তরা খাওয়া-দাওয়া শেষে বের হয়ে আসা মাত্রই সোহেলের ওপর হামলা চালায় গ্রুপটি। পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তদের ছোড়া ইট সোহেলের কপালে আঘাত করে। তখন সে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এমন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার চমেক হাসপাতালে প্রেরণ করেন। এরপর চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা করেনি। অভিযোগ বা মামলা হলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Similar Posts

error: Content is protected !!