ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ আরবি শিক্ষক নির্বাচিত হযরত আলী

বিশেষ সংবাদদাতা ।।

ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ আরবি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মাথিয়া ই.ইউ. ফাজিল মাদ্রাসার কনিষ্ঠ শিক্ষক মাওলানা হযরত আলী। তাঁর এ অর্জনে শিক্ষক সমাজ ও সংশ্লিষ্ট মহলে আনন্দের সৃষ্টি হয়েছে।

জানা যায়, মাওলানা হযরত আলী দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে আরবি ভাষা শিক্ষা কার্যক্রমে যুক্ত রয়েছেন। তিনি বিগত কয়েক পর্ব ধরে বিএমটিটিআই (BMTTI) পরিচালিত অনলাইন আরবি ভাষা শিক্ষা কোর্সে মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর প্রশিক্ষণে শিক্ষক ও শিক্ষার্থীরা আরবি ভাষা ও ব্যাকরণে উল্লেখযোগ্য উপকার লাভ করছেন।

উল্লেখ্য, মাথিয়া ই.ইউ. ফাজিল মাদ্রাসা এর আগেও বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে। এর আগে একই প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষক উপজেলা পর্যায়ে দুইবার শ্রেষ্ঠ শিক্ষক অ্যাওয়ার্ড অর্জন করেন, যা প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যেরই প্রমাণ।

সহকর্মীদের মতে, মাওলানা হযরত আলী একজন বিনয়ী, সহজ-সরল ও কর্মনিষ্ঠ শিক্ষক। তরুণ ও উদ্যমী হওয়া সত্ত্বেও তাঁর ব্যক্তিত্বে রয়েছে সৌম্যতা ও শালীনতার অনন্য প্রকাশ।

শিক্ষাঙ্গনে তাঁর এ সাফল্যে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করেছেন।

Similar Posts

error: Content is protected !!