বাজিতপুরে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২৭ শিক্ষার্থী

HSC board exam -result

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৭ জন শিক্ষার্থী। ১৮ আগস্ট বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার ৫ কলেজের মধ্যে ২ কলেজ থেকে ২৭জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়। এর সাথে এসএসসির মত ২৩ জিপিএ-৫ নিয়ে শীর্ষস্থান অর্জন করেছে ভাগলপুরের আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ।

এ কলেজ থেকে ৯৬.০৬% পাসসহ বিজ্ঞান বিভাগ থেকে ২২ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এ ছাড়া পৌরশহরের বাজিতপুর কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ২, ব্যবসায় ও মানবিক বিভাগে ১জন করে মোট ৪জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

Similar Posts

error: Content is protected !!