মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
মহাস্থান আলিম মাদ্রাসায় ২০১৯ দাখিল বিদায়ী শিক্ষার্থীদের বিদায় ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহাস্থান আলিম মাদ্রাসায় ২০১৯ দাখিল বিদায়ী শিক্ষার্থীদের বিদায় ও দোয়ার মাহফিলে অত্র মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন অত্র মাদ্রাসার সভাপতি ১২নং রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।
এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


