বাজিতপুরে অপহৃত শিশু উদ্ধার, তরুণী আটক

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের বাজিতপুরে অপহৃত শিশু তুয়াবকে (০৫) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আঞ্জু আক্তার (২৫) নামে এক তরুণীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কুলিয়ারচর উপজেলার বড়খারচর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আঞ্জু আক্তার বাজিতপুর উপজেলার গাজীরচর এলাকার পাশশু মিয়ার মেয়ে। অন্যদিকে, শিশু তুয়াব একই গ্রামের মো. আমির উদ্দিনের ছেলে।

এদিন বিকেলে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুর রহমান মজুমদার জানান, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বাড়ির সামনে থেকে তুয়াবকে অপহরণ করে আঞ্জু আক্তার। ওই দিন রাতে শিশু তুয়াবের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। শুক্রবার সকালে পুলিশ কুলিয়ারচর উপজেলার বড়খারচর এলাকায় অভিযান চালিয়ে শিশু তুয়াবকে উদ্ধার করে। এসময় অপহরণকারী তরুণী আঞ্জু আক্তারকে আটক করা হয়।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুর রহমান মজুমদার পিপিএম জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : বাজিতপুরে অপহৃত শিশু উদ্ধার, তরুণী আটক  [বাংলা নিউজ, ২৩ ফেব্রুয়ারি ২০১৮]

Similar Posts

error: Content is protected !!