জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে নিকলীতে বৃক্ষরোপণ

মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলীতে স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, ঈদ পুনর্মিলনী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার ছাতিরচর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ছাতিরচর করছ বনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরে সন্ধ্যায় জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ অ্যাডভোকেট বদরুল মোমেন (মঠু)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার (হেলিম)-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ (সোহেল)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন (মানিক), সহ সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর (মামুন), শ্রম বিষয়ক সম্পাদক এনামুল হক, সহ-দপ্তর সম্পাদক রফিকুল আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম, সাবেক ছাতিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি হায়দার আলী কাঞ্চন এবং সহ-সভাপতি হারুন অর রশিদ বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ সাইফুল্লাহ (সোহেল) বলেন, “গাছ আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষা মৌসুমে নদীভাঙন রোধসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থে কাজ করে যাব।”

এসময় তিনি আগামী মৌসুমে ছাতিরচরে একটি ঈদগাহ মাঠ নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এক প্রীতি মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Similar Posts

error: Content is protected !!