মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান, জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় নিকলী পর্যটন এলাকার বেড়িবাঁধে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন নিকলী উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদুল্লাহ, নিকলী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাব হোসেন এবং নিকলী শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাফী উদ্দিন।
এ সময় অংশগ্রহণকারীরা নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং সাধারণ মানুষকে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বেড়িবাঁধ এলাকার দোকান মালিকদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ করা হয়। বক্তারা পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এরপর সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী (মণি)-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদুল্লাহ।উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তসলিমা ফেরদৌসী( মণির) সঞ্চালনায়
আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিকলী উপজেলা শাখার সভাপতি আলহাজ অ্যাডভোকেট বদরুল মোমেন (মিঠু), সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মোজাম্মেল হক (আবীর), বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমতিয়াজ মনির, নিকলী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাফী উদ্দিন, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জামরুল ইসলাম, দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক শেখ ওবায়দুল হক (সম্রাট) এবং জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী আলহেবিন ও বায়েজিদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী মাসুক মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মো. রিমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার সাইফুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
বক্তারা জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে ২০২৪ সালের রাজনৈতিক সহিংসতা, নির্যাতন ও তৎকালীন পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান প্রশাসনের ভূমিকা নিয়েও মতামত ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

