কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের হারিনা ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন “স্বপ্ন”-এর উদ্যোগে এলাকার অসহায়, হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (১১ জুন ২০১৮) সকাল ১১টায় “স্বপ্ন” সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা তরুণ শিক্ষক সাইদুর রহমান সবুজ আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন।

বীর মুক্তিযোদ্ধা মোঃ চাঁন মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোঃ মাহতাব উদ্দিন, শিক্ষক মোঃ শামসুল আলম (বাবলু), মোঃ জসিম উদ্দিন, মোঃ শহীদুজ্জামান শহীদ প্রমুখ।
হারিনা, মধ্যপাড়া, পাইকশা, গনেরগাঁও গ্রামের ১০০ জন অসহায়, হতদরিদ্র নারী-পুরুষের মাঝে চিনি, দুধ, সেমাই বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রাজীব সরকার পলাশ।


