নিকলীতে ১৮তম ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

কিশোরগঞ্জের নিকলীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২১ মার্চ (শনিবার) বিকেলে নিকলী সদরের পুকুরপাড় দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে ১৮তম ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬। নিকলী হিলফুল ফুজুল সমাজকল্যাণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ক্বারী মাহাবুবুল আলম এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা মোঃ আবে কাউছার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন নিকলী সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ নজরুল ইসলাম, পুকুরপাড় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, সমাজসেবক মোঃ মিয়া হোসেন ও মোঃ মানিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতায় চারটি গ্রুপে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী গজল—এই দুই বিষয়ে অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করেন। ফলাফল নিম্নরূপ:

শিশু গ্রুপ (কোরআন তেলাওয়াত)
১ম: আবিদ রহমান আরাফ (কড়িহাটি)
২য়: মোঃ ইশফাকুল হক শাফীন (কামারহাটি)
৩য়: আব্দুর রহমান আল মুহসিন (মাইজহাটি)

শিশু গ্রুপ (ইসলামী গজল)
১ম: মোঃ সুলাইমান হোসেন (কামালপুর)
২য়: আব্দুল সালাম (পুকুরপাড়)
৩য়: হিসনে হাসিন তোয়াফ (ছেত্রা)

ছোট গ্রুপ (কোরআন তেলাওয়াত)
১ম: মোঃ আমির হামজা (নানশ্রী)
২য়: শেখ জামির মিয়া (পুকুরপাড়)
৩য়: মোঃ আবদুল্লাহ (মানিকপুর, করিমগঞ্জ)

ছোট গ্রুপ (ইসলামী গজল)
১ম: মোঃ হোসাইন আহমেদ (করিমগঞ্জ)
২য়: মোঃ ইব্রাহিম খলিল (করিমগঞ্জ)
৩য়: ফারদিন আরহাম সাফিন (দক্ষিণ দামপাড়া)

মধ্যম গ্রুপ (কোরআন তেলাওয়াত)
১ম: মোঃ আমানুল্লাহ আমান (পাঁচরুখী)
২য়: মিজানুর রহমান (কুর্শা পশ্চিমপাড়া)
৩য়: মোঃ রাফিউল ইসলাম

মধ্যম গ্রুপ (ইসলামী গজল)
১ম: মোঃ ইকরাম (খয়রত)
২য়: সিফাত আল শেখ সাদী (বড়পুকুরপাড়)
৩য়: মোঃ তাসমিম মাহমুদ (করিমগঞ্জ)

বড় গ্রুপ (কোরআন তেলাওয়াত)
১ম: মোঃ ওয়ালী উল্লাহ সিদ্দিকী (করিমগঞ্জ)
২য়: হাফেজ তোফাজ্জল হোসেন আশিকী (করিমগঞ্জ)
৩য়: মোঃ আব্দুর রহমান (ভাটিনানশ্রী)

বড় গ্রুপ (ইসলামী গজল)
১ম: মোঃ রোকন উদ্দিন রোমানী (করিমগঞ্জ)
২য়: মোঃ আব্দুল আহাদ (মির্জাপুর)
৩য়: মোঃ শরীফ (খালিশাহাটি)

এ সময় দাওয়াতী ওলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন নিকলী ঐতিহাসিক ঈদগাহ মাঠের ইমাম মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, কামরাঙ্গীরচর নূরে মদিনা তালিমুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা ক্বারী মোতাসিম বিল্লাহ, মোহরকোনা আশরাফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন, পুকুরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা এ.জে.এম শাহাব উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আলেম ও শিক্ষকমণ্ডলী। এছাড়া ধর্মীয় আলোচক মুফতি আতাউর রহমান আওসাতীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ এরশাদ, মোঃ শিহাব উদ্দিন, মাওলানা মোঃ আব্দুল লতিফসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে স্থান অনুযায়ী পুরস্কার প্রদান করা হয়।

Similar Posts

error: Content is protected !!