আয়েশা সিদ্দিকা শিরিন ।।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মঙ্গলবার (২৪ এপ্রিল) শপথ গ্রহণ করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ২১ এপ্রিল (রোববার) সন্ধ্যায় বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বঙ্গভবনের দরবার হলে শপথবাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, দেশের সাবেক রাষ্ট্রপতিবৃন্দ, বিচারকগণ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, আইন প্রণেতা, সিনিয়র রাজনীতিবিদ, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র : রাষ্ট্রপতির দ্বিতীয় মেয়াদে শপথগ্রহণ মঙ্গলবার [প্রিয় ডটকম, ২৩ এপ্রিল ২০১৮]

