কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বাজার হতে ইয়াবা সম্রাট মোঃ এনামুল হাসান ওরফে নেতা রাজীবকে (৩৮) গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার এসআই মদন চন্দ্র সাহা এবং এএসআই কামাল আহম্মেদের নেতৃত্বে ১৫০ পিস ইয়াবাসহ রাজীবকে আটক করেন।
পাকুন্দিয়া থানার এএসআই কামাল আহম্মেদ বাদী হয়ে পাকুন্দিয়া থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর টেবিল ৯(খ)/২৫ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
রাজীব মঠখোলার দেবকান্দি (তালদশী) গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র। এছাড়াও পলাতক ৩ (তিন) আসামি হলেন চরখামা গ্রামের শহীদুল্লার ছেলে কামাল হোসেন (৪৪), এগারসিন্দুর মৌলানা বাড়ির বজলু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), চরদেওকান্দি গ্রামের মোঃ শাহাব উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (২৭)।

