মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পৌর শহরের বাজিতপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালাতের বিশেষ অভিযানে হোটেল, ফলের দোকান, মুদির দোকান, মিষ্টির দোকানসহ প্রায় অর্ধশত দোকানকে জরিমানা করা হয়েছে।
৩০ জুন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাজিতপুর উপজেলার সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) মো. কামরুজ্জামান। এ সময় তার সাথে বাজিতপুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাজিতপুর বাজারে অভিযান চালিয়ে হোটেল, মুদির দোকান, ফলের দোকান, মিষ্টির দোকানসহ অর্ধশত দোকানকে ২১ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।
আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালতের পরিচালক মো. কামরুজ্জামান সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

