মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
মহাস্থান শাহ্ সুলতান বলখী (রহঃ) আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত।
মঙ্গলবার বগুড়া শিবগঞ্জে মহাস্থান শাহ্ সুলতান বলখী (রহঃ) আলিম মাদ্রাসায় অত্র মাদ্রাসার গভর্নিং বড়ির সভাপতি ও ১২ নং রায়নগর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজুর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি থেকে পুরস্কার প্রদান করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান। আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিনসহ অত্র মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।


