নিজস্ব প্রতিনিধি ।।
করিমগঞ্জের গুনধর ইউনিয়নের বিশিষ্ট আলেম ও প্রবীণ রাজনীতিক মাওলানা লোকমান হাকিম শনিবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিলো ৯৮ বছর।
মরহুম লোকমান হাকিম দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৫ মেয়ে, ৩ ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ রোববার (২৯ এপ্রিল) বাদ জোহর নিজ গ্রামের বাড়ি করিমগঞ্জের গুনধর ইউনিয়নের খয়রত গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
নামাজে জানাজায় শরিক হয়ে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়ার অনুরোধ করেছেন তাঁর পরিবারবর্গ।
আমাদের নিকলী ডটকম-এর বিশেষ প্রতিনিধি ও জাতীয় দৈনিক নয়া দিগন্তের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আল আমিনের চাচা মাওলানা লোকমান হাকিমের মৃত্যুতে শোক জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মজিবুল হক চুন্নু এবং সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক।


