বাজিতপুর সংবাদদাতা ।।
গতকাল রোববার বিকেল ৩টায় সরারচর দলীয় কার্যালয়ে বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের সভাপতিত্বে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মোস্তফা আমিনুল হক।

