নিকলীতে ইসলামিক ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক ।।

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে নিকলী উপজেলা শাখায় প্রাক-প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রে শিক্ষক নিয়োগ করা হবে। এ মর্মে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আওতায় ১৩টি (তের) উপজেলায় ২০১৮ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রে শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয় সরকারি ওয়েব সাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।

প্রাক-প্রাথমিক কেন্দ্রের শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা
১. কমপক্ষে ক্বারীয়ানাসহ এসএসসি/ দাখিল / সমমানের কওমী মাদ্রাসার সনদধারী/ কাফিয়া জামাত পাস বা কওমী মাদ্রাসার উচ্চতর ডিগ্রী পাস হতে হবে। সাধারণ শিক্ষায় শিক্ষিতদের চেয়ে আলেম ও তিলাওয়াতে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে।
২. ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় ইমাম/ মুয়াজ্জিনদের সর্বাগ্রে বিবেচনা করা হবে।
৩. ইসলামিক ফাউন্ডেশনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম/ মুয়াজ্জিন অথবা দ্বীনি শিক্ষা শিক্ষিত ব্যক্তি পাওয়া না গেলে সাধারণ শিক্ষায় শিক্ষিত প্রার্থী থেকে বিবেচনা করা হবে। এক্ষেত্রে প্রার্থীকে এসএসসি/ মাধ্যমিক/ সমমানের পাস হতে হবে এবং সহীত-শুদ্ধভাবে আরবি পাঠদানে সক্ষম হতে হবে। পবিত্র কুরআন শরীফ সহীহ ও শুদ্ধ উচ্চারণে, তাজবীদ সহকারে বানান করে, তারতীলের সাথে পড়তে এবং কুরআন শরীফ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। কুরআন শরীফ পড়ানোর যোগ্যতা না থাকলে শিক্ষক নির্বাচন / নিয়োগ করা হবে না।

সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা
১. কমপক্ষে ক্বারিয়ানাসহ দাখিল/ কওমী মাদ্রাসা থেকে কাফিয়া জামাত বা উপযুক্ত সনদধারী/ সমমানের শিক্ষাপ্রাপ্ত ইমাম/ মুয়াজ্জিন হতে হবে। ইমাম প্রশিক্ষণ একাডেমীর প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম/ মুয়াজ্জিন প্রার্থীর অগ্রাধিকার। পবিত্র কুরআন শরীফ সহীহভাবে ও শুদ্ধ উচ্চারণে, তাজবীদ সহকারে বানান করে, তারতীলের সাথে পড়তে ও পড়াতে পারতে হবে। কুরআন শরীফ পড়ানোর যোগ্যতা না থাকলে শিক্ষক নির্বাচন / নিয়োগ করা হবে না।

ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ-এর উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তাবলী নিম্নরূপ :
ক. শিক্ষক পদে বয়স আগামী ১৭-১২-২০১৭ তারিখে ১৮-৬০ বছরের মধ্যে হতে হবে।
খ. নির্বাচিত প্রার্থীকে প্রকল্প নির্ধারিত মাসিক ৪,০০০/- (চার হাজার) টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে।
গ. প্রার্থীকে স্ব-হস্তে লিখিত আবেদনপত্রে নাম, পিতার নাম, মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জাতীয়তা, ধর্ম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, ইউনিয়ন, প্রস্তাবিত কেন্দ্রের নাম, অভিজ্ঞতা, মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
ঘ. উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, কিশোরগঞ্জ জেলা কার্যালয় বরাবর লিখিত আবেদনপত্র আগামী ১৭ ডিসেম্বর ২০১৭ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট উপজেলা মডেল রিসোর্স সেন্টারে অথবা ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে জমা দিতে হবে।
ঙ. আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যয়িত ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা সত্যয়িত ছবি, জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধনের সত্যয়িত কপি (জাতীয় পরিচয়পত্র না থাকলে), চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সংযুক্ত করতে হবে।
চ. যে সকল ইউনিয়নে কেন্দ্র নেই অথবা কেন্দ্র সংখ্যা কম সে সকল ইউনিয়নকে অগ্রাধিকার দেয়া হবে।
ছ. প্রার্থীকে শ্রদ্ধেয় ও নিরপেক্ষ হতে হবে। কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না।
জ. সরকারি/ সরকারি সাহায্যপুষ্ট কোনো বেসরকারি প্রতিষ্ঠান, এনজিওতে আংশিক/ পূর্ণভাবে নিয়োজিত আছেন এমন ব্যক্তির আবেদন করার প্রয়োজন নেই।
ঝ. সর্বক্ষেত্রে প্রার্থীকে ইসলামী শিক্ষার বাস্তবায়নকারী হিসেবে সুন্নাতের আমলওয়ালা হতে হবে। বিশেষ করে পোশাক, সিরাত-সুরত, আদব-কায়দা ইত্যাদির দিক দিয়ে মহানবী (সা.)-এর অনুসরণকারী হতে হবে।
ঞ. প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
ট. আবেদনপত্র বাছাইয়ের পর চূড়ান্ত তালিকা আগামী ১৯ ডিসেম্বর ২০১৭ তারিখ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের নোটিশ বোর্ডে, সংশ্লিষ্ট উপজেলা মডেল রিসোর্স সেন্টার নোটিশ বোর্ড ও ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয় নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হবে। একই নোটিশে মৌখিক পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে। এজন্যে কোনো আলাদা পত্র ইস্যু করা হবে না।
ঠ. নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না।
ড. নিয়োগের ক্ষেত্রে প্রকল্পের নীতিমালা অনুসরণ করা হবে।
ঢ. একই ব্যক্তি একাধিক পদ বা কেন্দ্রের জন্য আবেদন করতে পারবেন না।
ণ. অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
ত. ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে প্রেরিত কোনো আবেদন ১৭ ডিসেম্বর ২০১৭ তারিখ অফিস চলাকালীন সময়ের পর পৌছালে তা গ্রহণযোগ্য হবে না।
থ. আবেদনপত্র গ্রহণ/ বাতিল ও নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

Similar Posts

error: Content is protected !!