হাজার কিলোমিটার পেরিয়ে খেলেন প্রেমিকার স্বামীর গণধোলাই!

আমাদের নিকলী ডেস্ক ।।

স্পার্টার রানি হেলেনের প্রেমের কারণে ধ্বংস হয়েছিল ট্রয় নগরী। মিসরের রানি ক্লিওপেট্রার সঙ্গে রোমান সেনাপতি মার্ক অ্যান্তোনির প্রেমও পরিণতি পায় যুদ্ধে। ফলে দুজনই বেছে নেন আত্মহননের পথ। ইতিহাস খুঁজলে প্রেমের এমন পরিণতির ভুরি ভুরি উদাহরণ পাওয়া যাবে।

তবে এবার ইতিহাসের পাতা নয়, বাস্তব জীবনেই দেখা মিলল এমন এক প্রেমিকের, যিনি এক হাজার ১৪২ কিলোমিটার পাড়ি দিয়ে দেখা করতে গিয়েছিলেন প্রেমিকার সঙ্গে। আর তাঁদের মিলন মোটেও সুখের হয়নি। কারণ বিষয়টি প্রেমিকার স্বামী জেনে যাওয়ায় প্রেমিককে খেতে হয় গণধোলাই।

প্রেমিক লিউ ও প্রেমিকা দিউয়ানের বাড়ি চীনে। পরিচয় ইন্টারনেটে। দুজনই বিবাহিত জেনেও জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্কে। একপর্যায়ে এলো প্রেমিক-প্রেমিকার দেখা করার পালা। গত ১১ ডিসেম্বর মধ্য চীন থেকে ইয়ুন্নান প্রদেশের ফুইয়ুয়ান শহরে বিমানে করে উপস্থিত হন লিউ। এই শহরেই স্বামীর সঙ্গে বাস করেন প্রেমিকা দিউয়ান।

সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, স্ত্রী দিউয়ানের সঙ্গে প্রেমিক লিউ দেখা করতে আসছেন, ঘটনাটি জেনে যান তাঁর স্বামী। এর পরই রাস্তার মধ্যে শুরু হয় গণধোলাই।

ডেইলি মেইলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, লিউকে রাস্তার পাশে একটি গাছে বেঁধে রাখা হয়। এরপর দিউয়ানের স্বামীসহ চার ব্যক্তি তাঁকে মারধর করতে থাকে। এ সময় অনেকেই দাঁড়িয়ে ঘটনার ভিডিও করে।

তবে প্রেমিকা দিউয়ানকে দেখা যায়নি ভিডিওতে। এত কিছুর পর তিনি কেমন আছেন তাও জানানো হয়নি ডেইলি মেইলের খবরে।

গণধোলাইয়ের ভিডিও…

সূত্র : হাজার কিলোমিটার পাড়ি দিয়ে খেলেন প্রেমিকার স্বামীর ধোলাই  [এনটিভি অনলাইন, ১৬ ডিসেম্বর ২০১৭]

Similar Posts

error: Content is protected !!