হোসেনপুরে ছাত্রলীগের সশস্ত্র মহড়া, সাংবাদিক আহত, ক্যামেরা ভাঙচুর

আমাদের নিকলী ডেস্ক ।।

হোসেনপুরে বিজয় শোভাযাত্রায় ছাত্রলীগের সশস্ত্র মহড়া চলাকালে ছবি তুলতে গিয়ে হামলায় চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা পারসন আলম ফয়সাল আহত হয়েছেন। এ সময় ক্যামেরা ভাঙচুর করে আটকে রাখা হয় চ্যানেল টুয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ কনিক ও ক্যামেরা পারসন আলম ফয়সালকে। খবর পেয়ে স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় আধা ঘণ্টা পর তাদের উদ্ধার করে ক্যামেরা ফেরত দেয়া হলেও মেমোরি কার্ড ফেরত দেয়নি নেতারা।

বিজয় দিবসের সকালে হোসেনপুর পৌরসদরে এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শনিবার সকাল ৯টার দিকে হোসেনপুর উপজেলা পরিষদের সামনে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় পাশের একটি বহুতল ভবনের ছাদ থেকে সেই ছবি ধারণ করতে গেলে ছাদে উঠে হামলা চালায় সশস্ত্ররা।

ঘটনার পর হোসেনপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ক্যামেরা পারসন আলম ফয়সাল কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সুত্র : হোসেনপুরে ছাত্রলীগের সশস্ত্র মহড়ার ছবি তুলতে গিয়ে সাংবাদিক আহত, ক্যামেরা ভাঙচুর  [কিশোরগঞ্জ নিউজ, ১৬ ডিসেম্বর ২০১৭]

Similar Posts

error: Content is protected !!