খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
সোমবার (৮ এপ্রিল ২০১৯) ভোরে বজ্রপাতে কিশোরগঞ্জের নিকলীতে বিল্লাল মিয়া (৩৫) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলা সদরের পূর্বগ্রামের আব্দুস সোবান মিয়ার পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিল্লাল মিয়া একজন পেশাদার বিদ্যুৎ শ্রমিক। শখের বশে পলো দিয়ে বৃষ্টির সাথে বজ্রপাতের সময় উজিয়ে উঠা বোয়াল শিকার করতে প্রায়শই হাওরে যান। সোমবার ভোরে নিকলী উপজেলার জোয়ানশাহী হাওরে বজ্রপাতে তার মৃত্যু হয়।

