ডা. মিলন নতুন প্রজন্মের প্রেরণা : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ডা. মিলন নতুন প্রজন্মের প্রেরণা। তার খুনীরা আজো জগদ্দল পাথরের মত চেপে আছে। ক্ষমতার রাজনীতিকে না বলে আজ যারা এগিয়ে যাচ্ছেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি তাদেরকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিক্ষণ। এই এগিয়ে চলার মধ্যদিয়ে আমরা ডা. মিলনের পথচলা আমাদেরকে কালোর বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হওয়ার প্রেরণা যুগিয়েছে প্রতিনিয়ত।

‘ডা.মিলনের রাজনীতি বনাম বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ২৭ নভেম্বর সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসিডিয়াম মেম্বার প্রকৌশলী আয়েশা জেবিন খান। এসময় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান রওশন, প্রভাষক শিরীন সুলতানা, অহনা চৌধুরী, আলেয়া হক প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে সকাল ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডা. মিলন-এর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সংবাদ বিজ্ঞপ্তি

Similar Posts

error: Content is protected !!