বাজিতপুরে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল ২ ছাত্রী

ballo biye

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে স্কুল ও মাদ্রাসাপড়ুয়া দুই ছাত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার হুমাইপুর ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১১ ও ১২ অক্টোবর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মানিকুজ্জামান মানিক ও ইউনিয়নের অন্য সকল সদস্য বাল্য বিবাহের খবর পেয়ে ইউনিয়নের উজাইখালি এবং টানগুসাইপুর গ্রামে একটি একটি করে মোট দুটি বাল্য বিবাহ বন্ধ করে দেন।

উজাইখালি গ্রামের মেয়েটি ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এবং টানাগুসাইপুর গ্রামের মেয়েটি মাদ্রাসাপড়ুয়া ছাত্রী।

Similar Posts

error: Content is protected !!