তেলিহারা আল-ইসলাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা দক্ষিণপাড়া আল-ইসলাহ্ ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। ফাউন্ডেশনের সভাপতি কে এম আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি অধ্যক্ষ সহিদুল ইসলাম দুরু।

প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার, শিক্ষা উপকরণ, অসুস্থ্য মানুষের সেবায় আর্থিক অনুদান ও শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি। অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক হিসাবে বক্তব্য রাখেন শেখেরকোলা ইউপি’র চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান নজমল হক বকুল, শেখেরকোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দীপু, শেখেরকোলা ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ভুট্টো মণ্ডল, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য তাজুল ইসলাম রাসেল, ফাউন্ডেশনের উপদেষ্টা তেলিহারা মহিউদ্দীন আলিম মাদ্রাসার সহকারী মাওলানা হাফেজ আতিকুর রহমান, ভাণ্ডারপাইকা শেখ মুজিব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলম রবিন।

এসময় আরো উপস্থিত ছিলেন এনামুল হক বাবলু, নিহাজ মণ্ডল, রায়হান আলী, মোজাম্মেল হক, ডাঃ আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম, মিস্টার জিন্নাহ, আল ইসলাহ ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক খোকন, সহ-সভাপতি ইসলামুল হক সাগর, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ তাজুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, ধর্মীয় সম্পাদক মোঃ আল-আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আজিম, ক্রীড়া সম্পাদক খায়রুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাকির হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাহাতুল আলম, সিনিয়র সদস্য শাহিন কামাল ঝিনুক, তাজুল ইসলাম, একরামুল হক শান্ত, মনসুর, শাহিন, আল-আমিন, নবীন সদস্য শাহ আলম চুন্নু, রবীন, শাহ আলম, রুবেল, আবুল কালাম, শহীদ, তাবিন, সাগর, আসলাম, আব্দুল মাজেদ, আব্দুল ওয়াহেদ, আব্দুস সালাম, শাফিউল ইসলাম, রুবেল আহম্মেদ, সোহরাব, সহযোগী সদস্য হাসান মাহমুদ মিলন, মতিউর রহমান রুবেলসহ সকল সদস্য ও এলাকাবাসী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাহমুদ। পুরস্কার প্রদান শেষে ইসলামী মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আনুষ্ঠিত হয়।

Similar Posts

error: Content is protected !!