হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

চট্টগ্রামের হাটহাজারীতে আছমা আকতার মনি (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। রোববার (২০ মে) রাত আনুমানিক নয়টার দিকে আমান বাজার এলাকার নুরন্নবী চৌধুরী বাড়ির টিনসেডের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ পাহাড়তলী আমান বাজার জয়নব কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে নুরন্নবী চৌধুরী বাড়ির টিনসেডের ভাড়া বাসায় লোহার এঙ্গেলের সাথে এ গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল নির্ণয়ের পর মর্গে প্রেরণ করে।

নিহত গৃহবধূর স্বামীর নাম সাইফুল ইসলাম। তার বাড়ি মিরেরসরাই উপজেলার বিজলী হাজী বাড়ি। নিহত আছমা আক্তার তার স্বামী সাইফুল ইসলামকে নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহতের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার আজম কাজির বাড়িতে বলে পুলিশ জানায়। এ ঘটনায় একটি অপমুত্যু মামলা দাখিল করা হয়। মামলা নং ১২/১৮।

এসআই আসাদুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল নির্ণয়ের পর মনয়া তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো পাঠিয়েছি। এ ঘটনায় মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের পর আসল ঘটনা কি তা জানা যাবে।

Similar Posts

error: Content is protected !!