হোসেনপুর প্রতিনিধি ।।
হোসেনপুর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে গতকাল রোববার (২১ এপ্রিল ২০১৯) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ওয়ার্ডভিত্তিক ১ লক্ষ ২৮ হাজার ৭১৩টি স্মাট জাতীয় পরিচয়পত্র আগামী ২৩ এপ্রিল থেকে ১৬ জুন পর্যন্ত বিতরণ করা হবে। নিজ এলাকার পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে।
২০১৬ সাল পর্যন্ত যারা ভোটার হয়েছেন তারাই স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন। পরে অথবা নতুন ভোটার হয়ে থাকলে তাদের অপেক্ষা করতে হবে। তবে স্মার্ট কার্ড সংগ্রহ করতে এলে অবশ্যই পুরাতন আইডি কার্ড বা রশিদটি সঙ্গে আনতে হবে।
নতুন করে আবার ফিঙ্গার প্রিন্ট দিতে হবে। এ ছাড়াও যাদের পুরাতন জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে তাঁদেরকে সোনালী ব্যাংক থেকে ৩৪৫ টাকার চালান ফরমের মাধ্যমে জমা দিয়ে নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে।


