মহি উদ্দিন লিটন, বাজিতপুর ।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচরে রোববার নিজস্ব কার্যালয়ে আশা এনজিও রিজিওনাল ম্যানেজার বাবু রবিন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে তিন দিনব্যাপী ফিজিও থেরাপি উদ্বোধন করেন সরারচর ইউপি চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া।
এ সময় কয়েকশ’ রোগীকে ফিজিও থেরাপি সম্পর্কে দিক নির্দেশনা দেন ডা: দেবাশীষ ঘোষ। উদ্বোধন শেষে সমাবেশে বিভিন্ন বক্তা বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই জেলার বাঙ্গালপাড়াসহ আশা এনজিওর মাধ্যমে ৪০ জন ডাক্তার রয়েছেন। সমস্ত দেশে ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকেন।
এছাড়াও আশা এনজিও’র ২৪ হাজার সেবিকা রয়েছেন। বক্তব্য রাখেন জেলা সিনিয়র ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম চৌধুরী, আশা-১ এর ম্যানেজার মাহবুবুর রহমান, ম্যানেজার মাসুদ রানা এবিএম তাসলিমা আক্তার ও শফিকুল আলম।


